Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

স্বল্প পরিসরে অফিস ৩ আগস্ট পর্যন্ত বাড়ছে ছুটি : প্রতিমন্ত্রী

স্বল্প পরিসরে অফিস আগস্ট পর্যন্ত বাড়ছে ছুটি  : প্রতিমন্ত্রী




এছাড়া জুলাই থেকে অগাস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন।

তিনি মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেভাবে সীমিত পরিসরে কর্মকাণ্ড চলছে সেভাবেই আগামী অগাস্ট পর্যন্ত চলবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

সার্বিক বিষয় বিবেচনা করে দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়ানো হয়েছে বলে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

এতদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যেত।

মঙ্গলবারই বিষয়ে আদেশ জারি করা হবে জানিয়ে ফরহাদ বলেন, সেখানে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে।

এই সময় স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের পাশাপাশি সবাইকে মাস্ক পরে অফিস করতে হচ্ছে। বয়স্ক, অসুস্থ সন্তান সম্ভবাদের সময় অফিসে যেতে মানা করা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তার অফিসে থাকায় মানাও করা হয়েছে।

জুনের শুরুতে নানা বিধিনিষেধ তুলে দেওয়ার পর দেশে করোনাভাইরাস সংক্রমণও বাড়ছে।

গত একদিনে সর্বাধিক ৬৪ জনের মৃত্যুর খবর মঙ্গলবার দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি পৌঁছেছে।


Post a Comment

0 Comments