Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

করোনাভাইরাস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মৃত্যু

করোনাভাইরাস : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মৃত্যু



বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে হাসপাতালে আরেক প্রবীণেরও মৃত্যু হয়।

প্রয়াত . ফখরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ছিলেন।  তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী নগরের কাজীহাটায় বসবাস করতেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

ভর্তির আধা ঘণ্টা পর তিনি মারা যান।

এদিকে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী অপর এক প্রবীণ বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।

জ্বর শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার বিকালে ওই প্রবীণ হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

দুইজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান ডা. সাইফুল।


Post a Comment

0 Comments